সংসদে বিমান প্রতিমন্ত্রী

এক বছরে বিমানের লোকসান ২০১ কোটি ৪৭ লাখ টাকা

আপডেট : ১১ মার্চ ২০১৯, ২৩:৩৮

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী সংসদকে জানিয়েছেন, গত ২০১৭-১৮ অর্থবছরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ২০১ কোটি ৪৭ লাখ টাকা লোকসান হয়েছে। 

এই অর্থবছরে বিমানের মোট আয় ছিল ৪ হাজার ৯৩১ কোটি ৬৪ লাখ টাকা, ব্যয় হয়েছে ৫ হাজার ১৩৩ কোটি ১১ লাখ টাকা।

আরও পড়ুন: মাত্র দুই মিনিটের দেরিতেই প্রাণে বাঁচলেন ইথিয়োপিয়ান এয়ারলাইন্সের এই যাত্রী 

গতকাল রবিবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী শাহনেওয়াজের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য দেন।