চলতি বছরে সারাবিশ্বে ১০০ মিলিয়ন স্মার্টফোন রপ্তানীর মাইলফলক পেরিয়েছে হুয়াওয়ে। হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এর মধ্য দিয়ে কনজ্যুমার ডিভাইস রপ্তানিতে তৃতীয় শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিতে সক্ষম হয়েছে তারা। এসময় জানানো হয়, গত পাঁচ বছরে হুয়াওয়ের স্মার্টফোন রপ্তানির হার বেড়েছে তিন হাজার শতাংশেরও বেশি।
এ প্রসঙ্গে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ হ্যান্ডসেট লাইনের প্রসিডেন্ট কেভিন হো বলেন, ‘আকস্মিকভাবে হুয়াওয়ের এ সফলতা আসেনি। আমাদের পণ্যের ওপর ভোক্তাদের চাহিদাই এই সফলতার অন্যতম কারণ। আর আমরাও প্রিমিয়াম স্মার্টফোনগুলো সারাবিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে পেরে গর্বিত।’ আসছে দিনগুলোতে হুয়াওয়ে সময়ের চাহিদা পূরণ করতে আরও নতুন নতুন ডিভাইস বাজারে আনবে বলে জানান তিনি।
