ক্যাপশন নিউজ

আপডেট : ১১ মার্চ ২০১৯, ২৩:৪৯

গাজীপুর : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদোন্নতিসহ ১১তম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবিতে গাজীপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গাজীপুর জেলা ও গাজীপুর মহানগর শাখার সহকারী শিক্ষক সমিতির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন গাজীপুর জেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো: নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দুলাল, সমিতির গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়     —ইত্তেফাক