মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরিবেশ আইনবহির্ভূত কাজের দায়ে দুই ইটভাটাকে ৬ লাখ ১০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়ার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ জরিমানা করে। মুন্সীগঞ্জের পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে উপজেলাটির রামকৃষ্ণদি গ্রামে মেসার্স সামাদ ব্রিকস কোম্পানি একটি ও লতব্দী, খিদিরপুরে মেসার্স মায়ের দোয়া ব্রিকস ম্যানুফ্যাকচারার ইটভাটায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে ফায়ার সার্ভিসের মাধ্যমে ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয় —ইত্তেফাক
