গৌরীপুরে দুই কাউন্সিলর প্রার্থীর বাড়ি-ঘরে হামলা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১৭:৩৪

 

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় ফলাফল ঘোষণার পর পরাজিত দুই কাউন্সিলর প্রার্থীর বাড়ি-ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, পৌরসভার ৮নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী মাসুদুর রহমানের নেতৃত্বে বিজয়ী কাউন্সিলর সাইফুল ইসলাম রিপনের আত্মীয় ও তার ছোট ভাইয়ের কোচিং সেন্টারে হামলা চালানো হয়েছে। ৫নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী জিয়াউর রহমান জিয়ার লোকজন পরাজিত অপর প্রার্থী একেএম রুকনুজ্জামান রুকনের বাড়ি, বাসা ও দোকানে হামলা করে।

গৌরীপুর থানার ওসি মো. আখতার মোর্শেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।