অষ্টম পে-স্কেলের বেতন কাঠামোতে বিশ^বিদ্যালয় শিক্ষকদের মর্যাদা পুনর্বহালের দাবিতে রবিবার থেকে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিয়েছে শাহজালাল বিশ^বিদ্যলয় শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক মিছিল ও সমাবেশে এ ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সংগঠনটির নেতারা আগামী ২ জানুয়ারি মধ্যে দাবি না পূরণ করলে শাবিতে ৩ জানুয়ারি থেকে লাগাতার ক্লাস পরীক্ষাসহ সকল প্রকার শিক্ষা কার্যক্রম বর্জন করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন।
শাবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গণির সঞ্চালনায় সমাবেশে অধ্যাপক ড. কামাল আহমেদ চৌধুরী, অধ্যাপক ড. সাজেদুল করিম, অধ্যাপক ড. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. তাজ উদ্দীন ও অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান শ্যামল প্রমুখ বক্তব্য রাখেন।
