জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করতে পাকিস্তানের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ভারত। এছাড়া সন্ত্রাসীরা যাতে পাকিস্তানে আশ্রয় না পায় সেই পদক্ষেপও নিতে বলা হয়েছে। গতকাল ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে। এরপরই এক বিবৃতিতে দেশ দুটির পক্ষ থেকে এই আহবান জানানো হয়। নয়াদিল্লি জানিয়েছে, বৈঠকে দুই দেশই ঐকমত্যে পৌছেছে যে সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া দেশকে জবাবদিহি করতে হবে। -টাইমস অব ইন্ডিয়া
