ওয়াশিংটনে নববর্ষ উদযাপনের চালচিত্র

আপডেট : ০১ জানুয়ারি ২০১৬, ১৪:০৬
বাংলাদেশ থেকে তেরো হাজার মেইল দূরে উত্তর আমেরিকার সময় দূরত্ব দিন রাত্রির তফাৎ। ভূগোলিক কারণে বাংলাদেশ একদিন এগিয়ে থাকে। সেই হিসেবে শুক্রবার আমেরিকা স্বাগত জানানো হলো ইংরেজি নববর্ষ ২০১৬-কে। 
 
নিউইয়র্কের টাইম স্কোয়ারে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দশ লাখ মানুষ সমবেত হয়ে নতুন বছরকে জাকজমক ভাবে বরণ করলেও রাজধানী ওয়াশিংটন ডিসি তার বিপরীত। এই শহরে কোনো ফায়ার ওয়ার্কস হয়নি, হয়নি কোনো কনসার্ট। এমন কি দালান-কোঠায় আলোকসজ্জাও চোখে পড়েনি। তবে হোটেল, রেষ্টুরেন্ট, বার, পাবগুলো ছিল কানায় কানায় পূর্ণ। এমনকি রাস্তায় রাস্তায় নববর্ষের বিশেষ বাস করে তরুণ-তরুণীদের উৎসব করতে দেখা গেছে। রাত বারোটা এক মিনিটে হোয়াইট হাউজের সামনেও ভীড় ছিল দর্শণার্থীদের। তবে সেখানে কোনো ধরণের উৎসব ছিলনা। ফুটপাতে হোমলেসরা একত্রিত হয়ে বিভিন্ন স্থানে নববর্ষ পালন করতে দেখা যায়।
 
এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।