বিশ্বের অন্যতম বিখ্যাত এবং পরিচ্ছন্ন শহর ওয়াশিংটন ডিসি। আর এই শহরের ফুটপাতে রাতদিন শত শত উদ্বাস্তুদের বসবাস।
অনলাইনের এক সংবাদপত্র জানিয়েছে, ওয়াশিংটন রাস্তায় ১৬,০০০ নারী-পুরুষ বাস করে। তারা নানা ভাবে আভিজাত্য শহরের সৌন্দর্য এবং নান্দনিক পরিবেশ নষ্ট করছে। এসব পথের মানুষদের জন্য নানা ধরণের আবাসিক সুযোগ-সুবিধা দিলেও বেশির ভাগ উদ্বাস্তুরা তা গ্রহণ করে না। অনেকেই সরকারি সেল্টারে নিয়ে যাওয়া হলেও তারা পালিয়ে যায়।
এদের অধিকাংশই কালো সম্প্রদায়ের। তারা অনেকেই নানা ধরণের অপরাধের সঙ্গেও জড়িত বলে জানা গেছে। এই সব গৃহহীন মানুষেরা ফুটপাতে বাস করলেও অনেকেই দামি ফোন, আইপেট ব্যবহার করছে।
আমেরিকান গ্রেগ ম্যাকফারলেন্ড কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি বলেন, 'উদ্বাস্তুরা নানা কারণে মানসিক এবং শারীরিক ভাবে অসুস্থ। তাদের সুস্থ চিকিৎসা দরকার। রোজী লুশিয়া জানান, এদের কাউকে জোর করে যুদ্ধে পাঠানো হয়েছিল। তার আর ফিরেনি।
ওয়াশিংটন ডিসির ফুটপাতগুলোতে সরেজমিনে দেখা যায়, তারা নাম পরিচয় দিতে রাজি নয়, এমনকি ছবি তুললেও আপত্তি করে। অনেকেই দল বেধে যাযাবরদের মতো একস্থান থেকে আরেক স্থানে বসবাস করে।
