শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অপহৃত শিক্ষানবিশ চিকিৎসকের উদ্ধারের দাবি জানিয়ে হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে শিক্ষার্থীরা হাসপাতালের সামনের রাস্তায় অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শেরে বাংলা থানার ওসি (তদন্ত) এ কে আজাদ বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেয়ার চেষ্টা চলছে।
ওসি আরো জানান, গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে হাসপাতালের সামনে থেকে একটি মাইক্রোবাসে করে শিক্ষানবিশ চিকিৎসক শামীম খান তপুকে তুলে নিয়ে যায় অজ্ঞাতরা।
