১১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতির ডাক

আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১৬:৫০
বেতন কাঠামোর বৈষম্য নিরসনের দাবিতে আগামী ১১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
 
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন।