ময়মনসিংহের ত্রিশালে যুবলীগ সদস্য পারভেজ হত্যায় ত্রিশাল থানায় মামলা হয়েছে । শনিবার রাতে নিহতের পিতা ইব্রাহিম বাদী হয়ে ত্রিশাল পৌরসভার নবনির্বাচিত মেয়র এ.বি.এম আনিছুজ্জামান আনিছসহ ১৫ জনের বিরুদ্ধে এ হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে ত্রিশাল থানা পুলিশ সদর ইউনিয়নের চিকনা গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে মাজহারুল ইসলাম সুমন ও মৃত সমর আলী ফকিরের ছেলে চান মিয়াকে আটক করেছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকতা মনিরুজ্জামান জানান, আটককৃতরা যুবলীগ কর্মী ।
উল্লেখ্য শুক্রবার রাতে যুবলীগ সদস্য পারভেজকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ।
