রায়েরবাজারে বাসের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ০৯:৪৪
রাজধানীর রায়েরবাজার বাসস্ট্যান্ডের কাছে বাসের ধাক্কায় সাহারা খাতুন (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। সকাল সোয়া ৭ টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বামী ইউনুস মিয়া। নিহত সাহারা খাতুনের বাড়ি কদমতলীতে।
 
হাসপাতালে ইউনুস মিয়া জানান, রায়েরবাজার বাসস্ট্যান্ডের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। পথচারীরা মুঠোফোনে খবর দিলে তিনি স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।
 
হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।