রাজধানীর পূর্ব রামপুরায় পলাশ আহমেদ (২৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। পলাশ আহমেদ পূর্ব রামপুরার ২৭/২ মৌলভীর ট্যাকের বাসায় বসবাস করতেন।
রামপুরা থানার এসআই মফিজুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে যে, হতাশা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন।
