ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, শনিবার দিবাগত রাত প্রায় সাড়ে ৮টার দিকে উপজেলার কদমতলী বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় যানবাহন তল্লাশির সময় সন্দেহজনক একটি মোটরসাইকেলকে থামায় বিজয়নগর থানা পুলিশ। এ সময় ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো. শাহ আলম (২৭) ও সোহেল মিয়াকে (২৪) গ্রেফতার করা হয়। তাদের বাড়ি হবিগঞ্জ বলে জানা গেছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
