রাজধানীর পূর্ব জুরাইন এলাকায় ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্ত হয়ে দ্রুত রাস্তায় নামতে গিয়ে দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
সোমবার ভোর ৫টা ৭ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্র ছিল ৬ দশমিক ৮।
এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ৩৩ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিম এবং ঢাকা থেকে ৩৫১ কিলোমিটার পূর্ব উত্তরে। পূর্ব ভারত-মিয়ানমার সীমান্তের কাছাকাছি এলাকায়। উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস)।
