পুরান ঢাকায় হেলে পড়েছে ৬ তলা ভবন

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ১২:৪০
সোমবার ভোরে সারাদেশে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় পুরান ঢাকার মাজেদ সরদার সুইপার কলনির ৬ তলা একটি ভবন হেলে পড়েছে। 
 
ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। 
 
এদিকে পুরান ঢাকার শাঁখারী বাজারে ভূমিকম্পে একটি ভবনে ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।