জয়পুরহাটে দেড় শতাধিক ভবনে ফাটল

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ১০:২৩
সোমবার ভোরে সারাদেশের মতো ভূমিকম্পে কেঁপে ওঠেছে জয়পুরহাটও। এতে স্থানীয় ফায়ার সার্ভিস তাৎক্ষণিক পর্যবেক্ষণ চালিয়ে দেড় শতাধিক ভবনে ফাটল ধরার কথা জানিয়েছে।
 
অধিকাংশ লোকজন যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময় হঠাৎ শো শো শব্দে বাসা-বাড়ি কেঁপে ওঠে। এ সময় আর্ত-চিৎকারে লোকজন রাস্তায় নেমে আসে। ভূমিকম্পের কারণে ক্ষয়-ক্ষতির কোনো সংবাদ পাওয়া না গেলেও স্থানীয় ফায়ার সার্ভিস দফতর তাৎক্ষণিকভাবে বিভিন্ন এলাকায় ঘুরে দেড় শতাধিক ভবনে ফাটল ধরার বিষয়টি নিশ্চিত করেন ইন্সপেক্টর জাহানূর ইসলাম।