সিলেটে ভূমিকম্পে আহত ৩২

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ১০:৪১
সারাদেশে সোমবার ভোরে ভূমিকম্পের সময় সিলেটে হুড়োহুড়ি করে বাসা থেকে বের হওয়ার চেষ্টায় অন্তত ৩২ জন আহত হয়েছে।
 
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক দেবাশিষ সিনহা।
 
তিনি জানান, সোমবার ভোর ৫টা ৭ মিনিটে ভূমিকম্পের পর সাড়ে ৫টার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে আহতদের হাসপাতালে নিয়ে আসতে শুরু করেন স্থানীয়রা। তাদের সবাই ভোর রাতে তাড়াহুড়ো করে ভবন থেকে বের হতে গিয়ে আহত হয়েছে।