প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় ছবি তুলতে গেলে সময় টেলিভিশনের একটি ক্যামেরাও ভাংচুর করা হয়। সোমবার বেলা ১টার দিকে রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটেছে।
তবে ছাত্রলীগের কোন কোন শাখার নেতাকর্মীরা এই মারামারিতে জড়িয়ে পড়ে তা নিশ্চিত হওয়া যায়নি। একইদিন চট্টগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি বাঁধে।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, আমার জানা মতে, ছাত্রলীগের শোভাযাত্রার মধ্যে কিছু হয়নি। তারপরও আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। এর কিছুক্ষণ পর যোগাযোগ করা হলেও তিনি আগের উত্তরই দেন।
