ভূমিকম্প পরবর্তী অবস্থান জানাবে সেফটি চেক টুল

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ২০:১৭
 
এমনিতে আমরা ভূমিকম্প ঝুকিপূর্ণ এলাকার মধ্যে আছি। ভূমিকম্পের সময় আতঙ্কে সেন্স না হারিয়ে আমাদের নিরাপদ স্থানে অবস্থান করা প্রয়োজন।  সেইসঙ্গে জানা দরকার এর পূর্বসতর্কতা। তাহলে আমরা ভূমিকম্প আঘাতের মোকাবেলা করতে পারবো।
 
সোমবার ভোররাতে  বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের উত্তরপূর্বাঞ্চলে ৬.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সকাল ১০ টার দিকে  একটি সতর্কতামূলক পোস্টে মার্ক জাকারবার্গ নিজের ওয়ালে লেখেন, 'ভারতের উত্তরপূর্বাঞ্চলে একটি মারাত্মক ভূমিকম্প আঘাত হেনেছে। আর ওই এলাকার মানুষের নিরাপত্তা সুবিধার জন্য সেফটি চেক টুল চালু করা হয়েছে। ভারত ছাড়াও এই কম্পন বাংলাদেশ, মিয়ানমার ও নেপালে অনুভূত হয়েছে। এসব এলাকার ফেসবুক ব্যবহারকারীরা যাতে বন্ধু ও পরিবারের সদস্যদের নিজেদের নিরাপদ থাকার খবর জানাতে পারেন সেজন্য চালু করা হয়েছে এই টুল।'
 
উল্লেখ্য, সোমবার ভোর ৫টা ৫ মিনিটে ভারতের মণিপুরে উৎপন্ন হয় এই ভূমিকম্প। এতে বাংলাদেশে আতংকে পাঁচ জন মৃত্যুবরণ করেছেন, আর আহত হয়েছেন অর্ধ-শতাধিক।