অনুষ্ঠানের সময় পরিবর্তন

আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০০:৪৫

নৌবাহিনী প্রধান এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ কর্তৃক স্বাধীনতাযুদ্ধে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা/ তাঁদের উত্তরাধিকারীগণকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান আজ বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে নৌ সদর দপ্তরের সাগরিকা হলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনুষ্ঠানটি নির্ধারিত তারিখের পরিবর্তে কাল বৃহস্পতিবার সকাল ১০ টায় সাগরিকা হল, নৌ সদর দপ্তর, বনানী, ঢাকায় অনুষ্ঠিত হবে।