প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের রক্তদান কর্মসূচি

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ২০:৫৯

ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘স্বেচ্ছায় রক্তদান’ কর্মসূচি পালন করেছে সংগঠনটি। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশের বটতলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগৃহীত ৮৫ ব্যাগ রক্ত স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর কাছে হস্তান্তর করা হয়।

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম.এ. আজিজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। রক্তদান কর্মসূচি সমন্বয় করেন ছাত্রলীগের সাবেক উপ-স্বাস্থ্য সম্পাদক ডা. তোফাজ্জেল হক চয়ন।
IMG0
প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে বুধবার বিকেল ৫টায় টিএসসির সড়ক দ্বীপ সংলগ্ন ডাসে দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হবে। এছাড়া ৭ জানুয়ারি সকাল ১১টায় টিএসসি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বিতরণ ও পাঠচক্রের উদ্বোধন করা হবে, ৮ জানুয়ারি বিকেল ৩টায় টিএসসির সড়ক দ্বীপ সংলগ্ন ডাসে ‘ইতিহাস ও মুক্তিযুদ্ধের ওপর বিশেষ আলোকচিত্র প্রদর্শনী করা হবে।