ঢামেকে ডাকাতি মামলার আসামির মৃত্যু

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ২২:০৬
ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সাগর (৩২) নামে এক ডাকাতি মামলার আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত সোয়া ৯টার দিকে তাকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। তারা বাবার নাম নুরুল ইসলাম।
 
কারারক্ষী জাকারিয়া আলম জানান, সে তেজগাঁও থানার ডাকাতি মামলার আসামি।