চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় রেলকর্মী নিহত

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ২২:৪০

চট্টগ্রামে ট্রাকচাপায় দিলীপ ব্যানার্জী (৫৬)  নামে এক রেল কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর সদরঘাট থানার পুরাতন পোস্ট অপিসের সামনে এই ঘটনা ঘটে।
দিলীপ ব্যানার্জী (৫৬) পূর্ব রেলের সদর দপ্তর সিআরবিতে টিএলআর শাখায় কর্মরত ছিলেন।

 

সরদঘাট থানার এসআই ইউসুফ ভূঁইয়া বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুরাতন পোস্ট অফিসের সামনে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দিলীপ মারা যায়। এদিকে ঘটনার পরপর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।