ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষায় পান্না (১২) নামের এক স্কুলছাত্রী অাত্মহত্যা করেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পান্না অষ্টমণিষা হাসিনা মমিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
গ্রামবাসী জানায়, পান্না বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বাবা রবিউল তাকে বকা দেন। এতে অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে অাত্নহত্যা করে।
এ ব্যাপারে ভাঙ্গুড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
