ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ১৯:২২
শীতের ছুটিতে ১৩ দিন বন্ধ থাকার পর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় খুলেছে। বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আনোয়ার হোসেন।
 
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হল খুলে দেয়া হয়। তবে ৩ জানুয়ারি থেকে প্রশানিক কার্যক্রম শুরু হয়েছে।
 
গত ১৯ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের সংর্ঘষে পর বিশ্ববিদ্যালয়ে শীতের ছুটি ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় প্রশাসন।