শিবগঞ্জে ৪৪০ বোতল ফেনসিডিল উদ্ধার

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৩:৪৬
 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪৪০ বোতল  ফেনসিডিল  উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে এগুলো উদ্ধার করা হয়।
 
মনাকষা বিওপির কমান্ডার সুবেদার আখতার হোসেন জানান, শিবগঞ্জের মনাকষা ইউনিয়নাধীন পারচৌকা রাঘববাটি গ্রামের পশ্চিম প্রান্তে মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়েছে।