সীতাকুণ্ড প্রেসক্লাবে হামলাকারীদের একটি মহল বাচাঁনোর চেষ্টা করলেও অবশেষে এক সন্ত্রাসী দাউদ সম্রাটকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সীতাকুণ্ড থানার পুলিশ মিরসরাই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রেসক্লাবে তিন সন্ত্রাসী হারুন বাহিনীর প্রধান হারুন অর রসিদ, দাউদ সম্রাট ও মামুনের নেতৃত্বে ২৫-৩০ জন সন্ত্রাসী হামলা চালিয়ে প্রেসক্লাবের ব্যাপক ক্ষতি করে। ১০ সাংবাদিককে আহত করে তারা একটি মহলের ছত্রছায়ায় থেকে বাঁচার চেষ্টার করলেও অবশেষে পুলিশ ১২ দিন পর বহু মামলার আসামি দাউদ সম্রাটকে সীতাকুণ্ড থানার পুলিশ মিরসরাই উপজেলাধীন বড়তাকিয়া এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করে।
