কালীগঞ্জে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৮:৪৯
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় শিশু সৌরভ ও বিএনপি নেতা মিন্টু হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন, উপজেলার রায়গ্রাম গ্রামের বিশুদেব বিশ্বাস (২৬), একই গ্রামের বিষ্ণুপদ বিশ্বাস (২১) ও যশোর কোতোয়ালি থানার আন্দপোতা গ্রামের আকবর আলী বিশ্বাস (৩২)।
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
উল্লেখ্য, ২০১৫ সালের ২৭ ডিসেম্বর নিখোঁজের পর ২৮ ডিসেম্বর রায়গ্রাম গ্রামের নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে শিশু সৌরভের মরদেহ উদ্ধার করা হয়।
অপরদিকে ২৯ ডিসেম্বর সুবর্ণাসরা গ্রামের মাঠে দিনে-দুপুরে পাঁচ/ছয় জন দুর্বৃত্ত বিএনপি নেতা মিন্টু বিশ্বাসকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। এ দুজনকে হত্যার ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মামলা  করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।