জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে ভর্তির সময় বৃদ্ধি

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৯:০৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) কোর্সে ভর্তির আবেদন ফরম পূরণের সময় আগামী ১৪ জানুয়ারি রাত ১২ টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
 
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।
 
বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/ admissions A_ev admissions.nu. edu.bd) থেকে জানা যাবে।