রাজশাহীর বাঘায় ট্রেনে কাটা পড়ে আক্কাস আলী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে আড়ানী স্টেশন থেকে ৪০০ গজ পূর্বদিকে তার মরদেহ পাওয়া যায়।
আক্কাস আলী বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের চাপাপুকুর গ্রামের মৃত রাব্বানের ছেলে বলে জানা গেছে।
আড়ানী স্টেশন মাস্টার সদরুল ইসলাম জানান, সকালে রেললাইনের ধারে তার মরদেহ পাওয়া যায়।
