যুক্তরাষ্ট্রে পুলিশকে আইএস সমর্থকের গুলি

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১১:৫৫
মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এক পুলিশকে গুলি করা হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলাকারী ব্যক্তি ইসলামিক স্টেট জঙ্গিদের দ্বারা অনুপ্রাণিত।
 
এডওয়ার্ড আর্চার নামের ওই ব্যক্তি পুলিশের গাড়িতে থাকা হেসে হার্টনেটকে ১১ বার গুলি করে। গুলি খেয়েও হার্টনেট গাড়ি ছেড়ে বের হতে পারেন এবং হামলাকারীকে তিনবার গুলিবিদ্ধ হয়। হামলাকারী আর্চারকে তৎক্ষণাৎ আটক করা হয় এবং পুলিশের কাছে স্বীকার করেন তিনি ইসলামের জন্য এমনটি করেছেন। পুলিশ কমকর্তারা বলেন, আর্চার বলেছে সে এই কাপুরুষোচিত কাজ ইসলামের নামে করেছে। কারণ সে বিশ্বাস করে পুলিশ এমন আইনের রক্ষক যা ইসলাম বিরোধী। পেনসিলভানিয়ার ইয়াদোন এলাকার বাসিন্দা পুলিশকে জানিয়েছেন, তিনি আইএস এর প্রতি আনুগত্য পোষণ করেন। তবে পুলিশ জানিয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যাতে মনে হতে পারে তিনি অন্য কারো সঙ্গে কাজ করছেন। বিবিসি।