বিডিআর বিদ্রোহ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাগর চন্দ্র দাস (৩৩) মারা গেছেন। শনিবার সকালে শ্বাসকষ্টজনিত রোগে তার মৃত্যু হয়।
জানা গেছে, শনিবার ভোরে কেন্দ্রীয় কারাগারে সাগর অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হচ্ছে বলে তিনি জানান। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাগর কক্সবাজার সদর উপজেলার সুনীল চন্দ্র দাসের ছেলে। যাবজ্জীবন সাজা পেয়ে ২০১১ সাল থেকে তিনি কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
