রাশিয়ার একটি হাসপাতালে চিকিৎসকের ঘুষিতে এক রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের ক্লোজ সার্কিট টিভি ক্যামেরায় (সিসিটিভি) রোগীকে ঘুষি মারার ঘটনাটি ধরা পড়েছে। গত ২৯ ডিসেম্বর মস্কো থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণে বেলগরদ শহরে এই ঘটনাটি ঘটে।
রুশ গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ওই রোগী হাসপাতালের একজন নার্সকে লাথি মারেন। তাকে রক্ষা করতে ডাক্তার এগিয়ে গিয়ে তার মাথা বরাবর ঘুষি মারেন। এতে ঘটনাস্থলেই ইয়েভজেনি বাখতিন (৫৬) নামের ওই রোগীর মৃত্যু হয়। সম্প্রতি ওই ভিডিও প্রকাশ হওয়ার পর দেশটিতে তোলপাড় সৃষ্টি হয়েছে।
স্থানীয় তদন্তকারীরা মনে করছে ডাক্তার ইলিয়া জেলেন্দিনভ অনিচ্ছাকৃতভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সূত্র: বিবিসি
