দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় যুবদল নেতা রবিউল ইসলাম বাবলু হত্যা মামলার আসামি আব্দুল কাদিরকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, সরকারের ঊর্ধ্বতন মহলের নির্দেশে শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়।
এ সংবাদে স্থানীয় বিএনপি ও যুবদলের সর্বস্তরের নেতা-কর্মীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছে।
নিহত রবিউল ইসলাম বাবলুর স্ত্রী শিউলি বেগম জানান, বিগত ২০১৩ সালের ২১ সেপ্টম্বর রেলওয়ের একটি বাড়ি জবরদখলে বাধা দেয়ায় গ্রেফতার আব্দুল কাদিরের হুকুমে তারই ছেলে সোহেল রানা ও একদল চিহ্নিত সন্ত্রাসী যুবদল নেতা রবিউল ইসলাম বাবলুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই বছরের ২২ সেপ্টেম্বর স্থানীয় থানায় আব্দুল কাদির ও তার ছেলে সোহেল রানাসহ ১০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়। আব্দুল কাদির আওয়ামী ঘরানার প্রভাবশালী পুস্তক ব্যবসায়ী হওয়ায় আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও এতদিন তাকে পুলিশ গ্রেফতার করেনি।
