শব্দ এক প্রকার অগ্রগামী তরঙ্গ

আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৯:১৪

এইচএসসি পরীক্ষা-২০১৯

পদার্থবিজ্ঞান

ড. মনসুর আলী, প্রভাষক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ, ঢাকা

 

 

 

ক) স্থির তরঙ্গ কাকে বলে?

খ) শব্দ এক প্রকার অগ্রগামী তরঙ্গ কেন?

গ) তরঙ্গটির গাণিতিক বিশ্লেষণ কর।

ঘ) কণাটির বিস্তার 5m, কম্পাংক 550Hz হলে ১ সে. এটি কত দূর যাবে?

মঈনুল বৈশাখী মেলায় গিয়ে একটি নাগর দোলনার শেষভাগে চড়ে 30m ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে 5 rad/s কৌণিক বেগে ঘুরছে। মঈনুলের ভর 30kg।

ক) কৌণিক ভর বেগ কি?

খ) দেখাও যে, F= mw2r।

গ) মঈনুলের কৌণিক ভর বেগ কত?

ঘ) নাগর দোলনার কেন্দ্রমুখী বল 100N বাড়লে মঈনুলের নাগর দোলনার বেগ কত বাড়বে?

তানভীর.02m2 ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাত 2mm পুরু গ্লিসারিণের একটি স্তরের উপর রাখলো। পরে পাতটিকে 0.04ms-1 বেগে চালনা করতে 0.4N আনুভূমিক বলের প্রয়োজন।

ক) সান্দ্রতা কাকে বলে?

খ) পতনশীল গোলক সান্দ্র তরলের মধ্যে ধ্রুব বেগ প্রাপ্ত হয় কেন?

গ) গোলকটির ওপর সান্দ্রতা গুণাঙ্ক কত?

ঘ) স্টোক সূত্রের সাহায্যে গ্লিসারিণের বাধা প্রদানকারী বলের পরিবর্তন- ব্যাখ্যা কর।

বিজয় ল্যাবে 4kg ভরের একটি লোহার গোলককে তারের প্রান্তে ঝুলিয়ে দিয়ে দেখলো যে, এর কম্পাঙ্ক 3Hz এবং সর্বাধিক ত্বরণ 5cm এবং বিস্তার.1m।

ক) সেকেন্ড দোলক কাকে বলে?

খ) 1-T2 গ্রাফটি মূল বিন্দুগামী সরল রেখা কেন?

গ) উদ্দীপকের লোহ গোলকটির বেগ কত?

ঘ) সরণের জন্য বস্তুটির উপর ক্রিয়ারত বল বস্তুটির ওজনের প্রায় অর্ধেক হবে- ব্যাখ্যা কর।

পৃথিবীতে কোন গ্যাসই আদর্শ গ্যাস নয়। কিছুকিছু গ্যাস বাস্তব গ্যাস। ধানমন্ডি হ্রদের উপরি তলের বুদবুদ আয়তনে 5 গুণ হয়। বায়ুমণ্ডলীয় চাপে 105Nm-2।

ক) আদর্শ গ্যাস কাকে বলে?

খ) R-এর তাত্পর্য ব্যাখ্যা কর।

গ) হ্রদটির গভীরতা কত?

ঘ) যদি হ্রদটির তাপমাত্রা 200c বাড়ানো যায় তাহলে এর গভীরতার পরিবর্তন হবে কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও।

মতিঝিলে 2000kg ভরের একটি লিফ্ট সর্বোচ্চ 1500kg ভরের আরোহীদের উপরে তুলতে পারে। 8000N মানের একটি ধ্রুব ঘর্ষণ বল-এর উর্ধ্বমুখী গতি ব্যাহত করে।

ক) স্থিতিস্থাপক বল কাকে বলে?

খ) কোন ইঞ্জিনের কর্মদক্ষতা 60% বলতে কি বুঝ?

গ) লিফিটকে 30m ওপরে ওঠাতে কত শক্তি দরকার ?

ঘ) লিফিট 6ms-1 সরল বেগে ওপরের দিকে ওঠাতে মোটরের সর্বনিম্ন কত ক্ষমতা দরকার?

একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ

y= 10sin    2( -   )।

ক) অগ্রগামী তরঙ্গ কাকে বলে?

খ) শব্দের স্থির তরঙ্গ ও ব্যতি চার শব্দের দুটি ভিন্ন অবস্থা- ব্যাখ্যা কর।

গ) তরঙ্গটির কম্পাঙ্ক, বেগ, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় কর।

ঘ) তরঙ্গটি ও সেকেন্ডে 2m গেলে মোট সরণ উদ্দীপকের আলোকে চিত্রসহ ব্যাখ্যা কর।