আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ, আইনে ব্যবহার বা প্রয়োগ করতে না পারা। অজুহাত না দিয়ে আইনের প্রয়োগ করতে হবে। রবিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বছরে ছয় হাজারের উপরে লোক দুর্ঘটনায় মারা যাওয়া মোটেও গ্রহণযোগ্য নয়। এক বঙ্গবন্ধু সেতুর কাছেই কয়েকজন মারা যাওয়ায় দেশবাসী উদ্বিগ্ন, সাথে আমরাও উদ্বিগ্ন। রাজপথের যাত্রা নির্বিঘ্ন করতে হবে।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই আলোচন সভার আয়োজন করে।
