দিনাজপুরের নবাবগঞ্জে পর্নোগ্রাফী মামলায় শহিদুল ইসলাম (৪৭) নামে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার চকনওদা গ্রামের মৃত ডা. আ. মজিদের ছেলে ও চকনওদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
নবাবগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, শহিদুল ইসলাম একই গ্রামের এক স্কুলছাত্রীর অশ্লীল ছবি তুলে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখায়। বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর বাবা রবিবার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে নবাবগঞ্জ থানার পুলিশ শহিদুল ইসলামকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে অশ্লীল ছবি ধারনের একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।
