কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান পদত্যাগ করেছেন।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুল হাকিম সরকারের কাছে ড. শাহিনুর পদত্যাগ পত্রের অনুলিপি জমা দেন। এর আগে তিনি শিক্ষা সচিবের কাছে পদত্যাগ পত্রের অনুলিপি জমা দেন।
বিশ্ববিদ্যিালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে পদত্যাগ করার পর ড. শাহিনুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক হিসাবে যোগদানের জন্য বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছে একটি আবেদন পত্র জমা দিয়েছেন। আবেদন পত্রের প্রসঙ্গ বার্তায় সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি প্রো-ভিসির পদ থেকে পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেন।
তবে বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে, শিক্ষকদের নোংরা দলবাজি, বিশ্ববিদ্যালয়ে নানা অনিয়ম-দুর্নীতি ও ভিসি পন্থি শিক্ষকদের নানা কারসাজিতে কোনঠাসা হয়ে তিনি পদত্যাগ পত্র দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ জানান, এখন পর্যন্ত এ পদত্যাগ পত্র গৃহীত হওয়ার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পদত্যাগ পত্র গৃহীত হলে তিনি বিশ^বিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক হিসাবে যোগদান করবেন।
তিনি আরো জানান, প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের সঙ্গে একাধিকার বার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছি।
