রোমানিয়ার নেতৃত্বস্থানীয় অ্যান্টিভাইরাস ও বিশ্বের অন্যতম সাইবার সিকিউরিটি ব্র্যান্ড ‘বিটডিফেন্ডার’ এর বাংলাদেশে পরিবেশক হলো দেশের অন্যতম বৃহত্ তথ্যপ্রযুক্তি পণ্য পরিবেশক কোম্পানি গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লি.।
আপনার কম্পিউটার বা অফিস নেটওয়ার্ক যেকোনো সময় ভাইরাস বা হ্যাকার দ্বারা আক্রান্ত হতে পারে। ফেসবুক, টুইটার আর গুগল সার্চের ফেইক লিঙ্ক আর স্মার্টফোনের অ্যাপ, ইউআরএল শর্টেনিং সার্ভিস, ই-মেইল, অনলাইন বিজ্ঞাপন আর বহুল প্রচলিত ইউএসবি (পেন) ড্রাইভ এর মাধ্যমে যেকোনো সময় ঘটতে পারে সাইবার ক্রাইম। শক্তিশালী ও ফিচার সমৃদ্ধ অ্যান্টিভাইরাস ছাড়া কম্পিউটারের জন্য প্রতিনিয়তই নতুন নতুন ফাঁদ পেতে তৈরি থাকে ভাইরাস/ম্যালওয়ার /ট্রোজান/স্পাইওয়ার/ ফিশিং আর হ্যাকাররা। দেশের প্রযুক্তি ব্যবহারকারীদেরকে সাইবার জগতে সুরক্ষিত রাখতে বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি অ্যাপ্লিকেশন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিট ডিফেন্ডারের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাপ্লিকেশনটির মাধ্যমে অনলাইন হুমকি চিহ্নিত করে তা উত্খাত করে। ‘বিট ডিফেন্ডার’ এর উল্লেখযোগ্য ফিচারসমূহের মধ্যে রয়েছে অনলাইন থ্রেট প্রিভেনশন, এডভান্সড থ্রেট ডিফেন্স, ফাইল এনক্রিপশন, ওয়েব ক্যাম প্রটেকশন, এন্টি ফিশিং, ফাইল স্রেডার, ভালনেরাবিলিটি স্ক্যান, এন্টি ফ্রড, ওয়াই-ফাই সিকিউরিটি এডভাইজার, ডিভাইস এন্টি থেফট, ওয়ান ক্লিক অপটিমাইজার, ডিস্ক ক্লিনআপ, সেইফ ফাইলস, র্যানসমওয়্যার প্রটেকশন এন্টি স্প্যাম, ফায়ারওয়ালসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার যা আপনার পিসিকে করবে সম্পূর্ণ নিরাপদ।
দীর্ঘ ১৭ বছর ধরে বিশ্বের ৫০ কোটি প্রযুক্তিপ্রেমীদের আস্থা অর্জন করে শীর্ষস্থান ধরে রেখেছে ‘বিটডিফেন্ডার অ্যান্টিভাইরাস’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিট ডিফেন্ডার ১ নম্বর অ্যান্টিভাইরাস হিসেবে গ্রহণযোগ্যতা পাবে বলে ধারণা করছেন দেশের অভিজ্ঞ প্রযুক্তিবিদরা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, শীঘ্রই দেশের বাজারে পাওয়া যাবে বিট ডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটির ১ ইউজার এবং ৩ ইউজার এন্টিভাইরাস। এর পাশাপাশি ছোট, মাঝারি ও বৃহত্ করপোরেট সল্যুশনের জন্য বিভিন্ন চাহিদা অনুযায়ী বিট ডিফেন্ডার এন্ডপয়েন্ট সিকিউরিটিও পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
