মাগুরায় তালগাছে নবজাতকের লাশ

আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১৪:৫৩
মাগুরা সদর উপজেলার তেঘরিয়া গ্রামের তালগাছ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করেছে। 
 
স্থানীয়রা জানায়, সকাল ১১ টার দিকে তেঘরিয়া গ্রামের রাস্তার পাশে তালগাছের ডালে একটি ব্যাগ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে এলাকাবাসী ব্যাগটি খুললে তার মধ্যে থেকে এক নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
 
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান, পুলিশ নবজাতক (পুরুষ) লাশটি উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।