মাহবুব শরীফ
বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড অ্যাপের ডার্ক মুড একটি ফ্যাশনে পরিণত হয়েছে। সব ধরনের অ্যাপেই বিল্ট-ইন নাইট মুড বা ডার্ক মুড অপশন থাকে। তবে স্মার্টফোনের সব থেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ বা চ্যাটিং অ্যাপ ফেসবুক মেসেঞ্জারে এই ফিচারটি ছিল না। সম্প্রতি জনপ্রিয় এই প্লাটফর্মে যুক্ত হয়েছে ডার্ক মুড। সর্বশেষ আপডেটে এই ফিচারটি যুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফিচারটির বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছেন, মেসেঞ্জারের ডার্ক মুড অপশনটি এখন পর্যন্ত মেসেঞ্জারের সেটিং অপশনে অ্যাক্টিভ নেই। আগামীতে যে আপডেটটি আসবে তাতে এই সুবিধাটি যুক্ত করে দেওয়া হবে।
মেসেঞ্জারের সেটিং অপশন থেকে সুবিধাটি অ্যাক্টিভ করা না গেলেও ইমোজি ব্যবহার করে একটি ট্রিকের সাহায্যে ডার্ক মুড ব্যবহার করা সম্ভব। এর জন্য আপনাকে অবশ্যই ফেসবুক মেসেঞ্জারের সর্বশেষ আপডেটটি ব্যবহার করতে হবে।
যেভাবে ডার্ক মুড অ্যাক্টিভ করবেন
n মেসেঞ্জারের ডার্ক মুড অ্যাক্টিভ করতে হলে প্রথমে আপনার চ্যাট লিস্টের যেকোনো ফ্রেন্ডকে বা নিজের ইনবক্সে অর্ধ চন্দ্রের একটি ইমোজি সেন্ড করুন। শুধু ইমোজিটিই সেন্ড করবেন। ইমোজির সঙ্গে অতিরিক্ত কোনো টেক্সট সেন্ড করবেন না।
n সেন্ড করা মুন ইমোজির উপরে কয়েকবার ট্যাপ করুন। অনেক বার ট্যাপ করার পরে দেখতে পাবেন অনেকগুলো মুন ইমোজি নিচের দিকে ঝরতে থাকবে। এরপর স্ক্রিনের ওপরে লেখা দেখবেন ইউ হ্যাভ ফাউন্ড ডার্ক মুড! এরপর এখান থেকেই এনাবল করতে পারবেন ডার্ক মুড অপশনটি।
n এরপর আপনি আপনার প্রোফাইল পিকচারের ওপরে ক্লিক করে মেসেঞ্জার সেটিংসে ঢুকলে সবার ওপরেই দেখতে পাবেন ডার্ক মুড এনাবল এবং ডিজেবল করার অপশনটি। এটি ব্যাবহার করে নিজের ইচ্ছামতো ডার্ক মুড অ্যাক্টিভ করতে পারবেন।
তবে মেসেঞ্জারের এই ফিচারটি এখনো পরীক্ষাধীন অবস্থাতে রয়েছে। এজন্য ফিচারটি সরাসরি মেসেঞ্জার সেটিংয়ে দেওয়া হয়নি। তাই ইন্টারফেসের সবজায়গায় পারফেক্টভাবে ডার্ক মুড সাপোর্ট করে না। অধিকাংশ ক্ষেত্রেই পারফেক্টভাবে ডার্ক মুড কাজ করে। মেসেঞ্জারের আগামী আপডেটে সরাসরি মেসেঞ্জার সেটিংসে এই ফিচারটি এভেইলেবল করা হলে আর কোনো ইউআই বাগ থাকবে না।
