ঝিনাইদহে হোমিও চিকিৎসক হত্যার ঘটনায় ২ শিবিরকর্মী গ্রেপ্তার

আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১৬:৫৩

ঝিনাইদহ সদর উপজেলার বেলেখাল বাজারে হোমিও চিকিৎসক সমির  আলী (৮৫) হত্যার ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ ২ শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে।  

গ্রেপ্তাকৃতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলোর নারায়ণপুর গ্রামের নুর ইসলামের ছেলে মিলন মিয়া (২৭) ও একই উপজেলার রামনগর গ্রামের তাইজেল হোসেনের ছেলে সফিকুল ইসলাম কাজল (২৩)।

সোমবার সকালে তাদের সুতিদুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো  হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর জানান, ৭ জানুয়ারি দুপুরে সদর উপজেলার বেলেখাল বাজারে নিজ চেম্বারে হোমিও চিকিৎসক ছমির আলিকে দুর্বৃত্তর ছুরিকাঘাতে হত্যা করে।  এ ঘটনায় ওই দিন রাতেই তার ছেলে মনিরুজ্জামান সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

অন্যদিকে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ গত শুক্রবার তাদের ওয়েব সাইটে আইএস এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বলে একটি বিবৃতি প্রকাশ করে।