জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবসে বিভিন্ন কর্মসূচি

আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১৭:১৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
চার দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে- আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্ত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, ১৩ জানুয়ারি বিকেল তিনটায় সেলিম আল দীন মুক্তমঞ্চে পুতুল নাচ ও বিকেল পাঁচটায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৪ জানুয়ারি বিকেল তিনটায় পিঠা মেলা ও বিকেল পাঁচটায় নাটক এবং ১৫ জানুয়ারি অ্যালামনাই ডে মিলন মেলা।
 
মঙ্গলবার সকাল ৯টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্ত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হবে। এরপর সেলিম আল দীন মুক্তমঞ্চে স্মৃতিচারণ, প্রথম ব্যাচে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা, ফানুস উড়ানো, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।