বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সোমবার দুপুর দেড়টার দিকে ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে আলোকচিত্র প্রদর্শণীর আয়োজন করা হয়।
জানা যায়, কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে উপাচার্য অধ্যাপক ড.মো. আলী আকবর ওই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড.মো. জসিমউদ্দিন খান ও ফটোগ্রাফিক সোসাইটির সদস্যবৃন্দ। প্রদর্শনীতে ফটোগ্রাফিক সোসাইটি সদস্যদের তোলা ডিসেম্বর ১৫’ এর ১০টি ছবি স্থান পায়।
