কেজরিওয়ালের মুখে মরিচ গুড়া

আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০১:০৩

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুখে এবার মরিচের গুঁড়া মারার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে দিল্লির সচিবালয়ে এই ঘটনার সময় তিনি মধ্যাহ্নভোজে যাচ্ছিলেন। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার নাম অনিল কুমার। দেখা করার কথা বলে তিনি কেজরিওয়ালের কক্ষের সামনে দাঁড়ান। এরপর কেজরিওয়াল বের হলে প্রথম পা ছুঁয়ে প্রণাম করার অভিনয় করেন। এর পরপরই দ্রুততার সঙ্গে মুখ্যমন্ত্রীর চোখেমুখে মরিচের গুঁড়ো ছুড়ে মারেন।

এই ঘটনাকে ‘গুরুতর আক্রমণ’ উল্লেখ করে কেজরিওয়ালের দল আম আদমি পাটির্র (এএপি) পক্ষ থেকে টুইট করা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘এই ঘটনার মধ্য দিয়ে দিল্লি পুলিশের নিরাপত্তা-ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পেয়েছে। দিল্লিতে মুখ্যমন্ত্রীও নিরাপদ নন। -এনডিটিভি