মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ চার যুবককে আটক করেছে পুলিশ। এরা হলেন, উপজেলার বাসাইল গ্রামের কোরবান মাঝি (২৫), মো. স্বপন চৌধুরী (), উত্তর রাঙাবালিয়া গ্রামের রতন শেখ (৩২) এবং নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুগড়াপুর গ্রামের মনির শেখ (৩৭)।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় উপজেলার বাসাইল বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন চার যুবকের দেহ তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল জব্দ হরা হয়। এবং আটক গ্রেফতার করা হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাদের থানা হাজতে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
