জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গ্রিস আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে স্থানীয় সুরমা রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রিস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাচ্চু ব্যাপারী। সভা পরিচালনা করেন গ্রিস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস রহমান রায়হান খান সাহেব। আলোচনা সভায় দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করে বিশেষ বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার সাহেব।
সভায় এস রহমান রায়হান খান বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে গ্রিসের সব মুজিব আদর্শের সৈনিকদের কাধে কাধ মিলিয়ে চলতে হবে। সবাইকে বিভেদ ভুলে যেতে হবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আলিম খালাসী, মিজানুর রহমান, সালাম মৌলভী, নাসির, ইলিয়াস, চাঁন খা, মোশারফ হোসেন, দুলাল, লিয়াকত, যুবলীগের প্রধান আহ্বায়ক আসাদুর রহমান, যুগ্ম আহ্বায়ক শেখ জাকির, দেলয়ার প্রধান, সদস্য সচিব ইব্রাহীম খলিল, রাসেল মিয়া, আলী রনি প্রমুখ।
