এই সময়ে এসে মডেলিংকে পেশা হিসেবে নেওয়ার পরিবেশ নেই। মডেলিং তো বটেই, অভিনয়কেও পেশা হিসেবে নিতে পারছে না অনেকেই। আমি প্রতিবছরই ঈদের ১-২টা নাটক করি। তখন দেখি, নিয়মিত যারা কাজ করে তাদের মধ্যে হতাশা কাজ করছে। মাঝে মাঝে আমাকে বলে, ‘ভাইয়া, আমাকে আপনার অফিসে একটা কাজ দেন। এসব আর ভালো লাগে না।’ অথচ দেশে এতগুলো টিভি চ্যানেল। আর্টিস্টদের যেখানে কাজের মধ্যে ডুবে থাকার কথা সেখানে অভিনয়শিল্পীরা এখন হতাশায় ডুবে আছে।
মডেলিং ও অভিনয় প্রসঙ্গে
মডেল ও অভিনেতা
আদিল হোসেন নোবেল
